Monday, April 6, 2026

স্বাস্থ্যসাথী-র সুফল, জীবন ফিরে পেল খুদে শিবম

Date:

Share post:

শিলিগুড়ির দশরথ পল্লির ভাড়াবাড়িতে এক বছরের ছোট্ট শিবমকে নিয়ে থাকেন তার মা। বাবা জয়ন্ত বর্মন বালুরঘাটে কাপড়ের দোকানে কাজ করে কোনওরকমে সংসার চালান। শিবমের মা জানান, জন্মের পর থেকেই শিবমের হার্টে একটা ফুটো ছিল। যার জন্য সে মাঝে মাঝেই ভীষণ অসুস্থ হয়ে পড়ত, সারা শরীর নীল হয়ে অজ্ঞান হয়ে যেত। তাকে নিয়ে কলকাতা পর্যন্ত গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। কারণ, চিকিৎসা বাবদ ৫ লক্ষ টাকা জোগাড় করা তাঁদের পক্ষে দুঃসাধ্য ছিল। জানতে পেরে স্বেচ্ছাসেবী সংস্থা দশরথ পল্লি ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিবারের পাশে দাঁড়ায়। প্রথমেই মুখ্যমন্ত্রীর প্রকল্পে পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করানো হয়। তারপর স্থানীয় হার্ট স্পেশালিস্টদের পরামর্শে ও পুরসভার চেয়ারম্যান গৌতম দেবের সহযোগিতায় দুর্গাপুরে শুরু হয় শিশুটির চিকিৎসা। চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই। শুধু যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ ১ লক্ষ টাকার মতো দিয়েছে ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বর্তমানে সম্পূর্ণ সুস্থ শিবম।

সংগঠনের সভাপতি উত্তম ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রীর ওই প্রকল্পের জন্যই বাচ্চাটি প্রাণ ফিরে পেল। আমরা সহযোগিতা করেছি, তবে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে চিকিৎসার ৫ লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব ছিল। এজন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। শিবমের মা বলেন, এই সংগঠন ও মুখ্যমন্ত্রীর দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড আমার বাচ্চার প্রাণ বাঁচাল। মুখ্যমন্ত্রী ও এই যুবকদের ঋণ আমি কোনওদিন শোধ করতে পারব না।

আরও পড়ুন- পুলিশ দিবসে পুলিশ কর্মীদের সম্বর্ধনা

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...