Sunday, April 5, 2026

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার দক্ষিণ-পূর্ব রেলের দুই অফিসার

Date:

Share post:

দক্ষিণ-পূর্ব রেলের গার্ডেনরিচের অফিসে চাঞ্চল্যকর ঘটনা। আচমকা রেলের দফতরে হানা দেন সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। তখনই হাতেনাতে ঘুষ নেওয়ার সময় রেলের দুই অফিসারকে পাকড়াও করা হয়। এদের মধ্যে একজন মহিলা।

কতদিন ধরে তারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, এদের মাধ্যমে বড় কোনও চক্র চলছে কি না, এসব তথ্য হাতে পেতে মরিয়া সিবিআই। ইতিমধ্যেই ধৃত দু’জনকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বেশকিছু দিন ধরে সিবিআই-এর কাছে গোপন সূত্রে এই ঘটনার খবর ছিল। তক্কে তক্কে ছিল তারা। আর এদিন হাতেনাতে ধরা হয় রেলের দুই আধিকারিককে।

আরও পড়ুন- বেআইনি ভাবে গাছকাটা রুখলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার

advt 19

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...