Monday, June 22, 2026

ত্রিপুরা বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা বিজেপি নেতা রেবতীমোহন দাসের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ত্রিপুরায় একদিকে তৃণমূলের উল্কার গতিতে উত্থান, সংগঠন বৃদ্ধি অন্যদিকে বিজেপিতে বিপ্লব দেব আর সুদীপ রায় বর্মন শিবিরের মধ্যে গৃহযুদ্ধে বদলেছে রাজনৈতিক সমীকরণ। এরই মাঝে গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়িয়ে ইস্তফা দিলেন ত্রিপুরা বিধানসভা স্পিকার রেবতীমোহন দাস। আজ, বৃহস্পতিবার তিনি নিজেই এ কথা ঘোষণা করেন।

রাজনৈতিক কারণ নাকি অন্যকিছু?

নিজের ইস্তফা প্রসঙ্গে রেবতীমোহন দাস বলেছেন, ‘‘ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি। ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের কাছে ইস্তফা দিয়েছি।’’ যদিও ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ তাঁর এই আচমকা ইস্তফায় অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ২০১৬ সালে রেবতীবাবু সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে পদ্মফুল চিহ্নে প্রার্থী হিসেবে জয়ী হন। তবে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সম্প্রতি তাঁর সর্ম্পকে চিড় ধরার খবর শোনা যায়। আবার তলে তলে বিজেপির অনেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় রেবতীমোহন দাস আছেন কিনা, তা এখনও জানা নেই। তবে এই বর্ষীয়ান নেতা অদূর ভবিষ্যতে যদি ঘাসফুল শিবিরে যোগ দেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই!

আরও পড়ুন- বড় ঘোষণা: গণেশ চতুর্থী, দিওয়ালিসহ সমস্ত উৎসব ঘরে বসে পালনের নির্দেশ কেন্দ্রের

advt 19

 

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...