Monday, April 6, 2026

দেশের সব শিশুকে টিকা দিতে লাগবে নয় মাস, তত দিন স্কুল বন্ধ রাখা ঠিক নয়, বললেন গুলেরিয়া

Date:

Share post:

করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় দিল্লিতে ইতিমধ্যেই স্কুল খুলেছে। আরো কয়েকটি রাজ্য স্কুল খোলার বিষয়ে চিন্তা ভাবনা করছে। এরইমধ্যে স্কুল খোলা নিয়ে মুখ খুললেন এইমসের ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। বৃহস্পতিবার ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গুলেরিয়া বলেন, দেশের সব শিশুদের টিকাকরণ সম্পূর্ণ হতে কমপক্ষে ৯ মাস সময় লাগবে। কিন্তু ততদিন স্কুল বন্ধ রাখা কখনই ঠিক নয়। তিনি আরো বলেন, আমি স্কুল খুলে দেওয়ার পক্ষে। কারণ স্কুল খুলে গেলে শিশুরা একে অপরের সংস্পর্শে আসবে। যে সমস্ত রাজ্যে পজিটিভিটি রেট খুবই কম সেই সমস্ত রাজ্যের স্কুল খোলার এটাই সঠিক সময়। বহু ছাত্র-ছাত্রী আছে যাদের পক্ষে অনলাইনে পড়াশুনা ও আদৌ সম্ভবপর নয়। স্কুল খোলা হলে তার সুবিধা অনেক বেশি। এইমসের ডিরেক্টর আরো বলেন, স্কুলের শিক্ষক থেকে শুরু করে সাধারণ কর্মী সকলেরই টিকাকরণ হওয়া উচিত। স্কুল খোলা হলেও টিফিনের সময় এবং স্কুল শুরু বা ছুটির সময় ছাত্র-ছাত্রীরা যাতে ভিড় না করে সেদিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। একেবারে ছোট ছেলেমেয়েদের স্কুল খোলার পক্ষেও মত দিয়েছেন গুলেরিয়া। দিল্লিতে ১ সেপ্টেম্বর থেকে স্কুল চালু হলেও দিল্লি সরকারের এই সিদ্ধান্তের অনেকেই সমালোচনা করেছেন। যার মধ্যে বিশেষজ্ঞরা যেমন রয়েছে তেমনি রয়েছেন অভিভাবকরাও।

আরও পড়ুন- আফগানিস্তানের কুর্সিতে বসতে পারেন হিবাতুল্লা আখুনজাদা, ঘোষণা শীঘ্রই

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...