Thursday, June 11, 2026

তিরন্দাজিতে পদক জয়ী হরবিন্দর সিংকে শুভেচ্ছা কোবিন্দ, মোদির

Date:

Share post:

টোকিও প‍্যারালিম্পিক্সে (tokyo paralympics) ফের পদক জয় ভারতের। শুক্রবার তিরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেন হরবিন্দর সিং( Harvinder Singh)। এই পদক নিশ্চিত করতেই ইতিহাস গড়লেন তিনি। প‍্যারালিম্পিক্সে এই প্রথম তিরন্দাজিতে পদক জয় ভারতের। আর এরপরই হরবিন্দর শুভেচ্ছাই ভেসে যান। হরবিন্দরকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president of india ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)।

হরবিন্দরকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি লেখেন,” অনেক অভিনন্দন হরবিন্দর সিংকে। তিরন্দাজিতে পদক জয় দেশের গর্ব। কঠিণ লড়াই হয়েছে। আগামী দিনে ওর জন‍্য অনেক শুভেচ্ছা রইল।”

এদিন প্রধানমন্ত্রী টুইটারে লেখেন,” অসাধারণ পারফরম্যান্স হরবিন্দর সিং এর। ওর এই পদক ইতিহাস তৈরি করেছে। গর্ববোধ করছি ওর জন‍্য। হরবিন্দরকে আগামীর জন‍্য শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন:টোকিও প‍্যারালিম্পিক্সে ফের পদক জয় ভারতের, তিরন্দাজিতে ব্রোঞ্জ পদক জিতলেন হরবিন্দর সিং

 

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...