Sunday, June 14, 2026

প্রত্যহ ভ্যাকসিন দেওয়ার পরিমাণ ও সময় বাড়াল কলকাতা পুরসভা

Date:

Share post:

এবার কোভিড ভ্যাকসিনের সময়সূচি এবং পরিমাণ বাড়াল কলকাতা পুরসভা। এখন থেকে কলকাতার ১০২টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও ৫০টি মেগা সেন্টার থেকে সকাল ১০টার পরিবর্তে সকাল সাড়ে ৮টা থেকে পাওয়া যাবে ভ্যাকসিন। এছাড়া ভ্যাকসিন দেওয়ার পরিমাণও বাড়ানো হয়েছে প্রতিটি সেন্টারে।

আরও পড়ুন-NO HONKING: তিলজলা ট্রাফিক গার্ডের ওসি-র উদ্যোগে সামিল চিকিৎসকরাও

আগে দিনে ১৫০ থেকে ২০০জনকে ভ্যাকসিন দেওয়া হত। কিন্তু এবার পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের যোগান থাকায় এখন থেকে প্রায় ৩০০ জনকে প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে পুরসভার আধিকারিকরা। এরফলে কলকাতা শহরের বুকে দ্রুত ভ্যাকসিন সংক্রান্ত সমস্যা দূর হবে বলেই মনে করা হচ্ছে।

advt 19

 

Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...