Tuesday, June 23, 2026

NO HONKING: তিলজলা ট্রাফিক গার্ডের ওসি-র উদ্যোগে সামিল চিকিৎসকরাও

Date:

Share post:

বিভিন্নভাবে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে কলকাতাজুড়ে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রাস্তায় জনসচেতনতা মূলক প্রচার চলছে। তিলজালা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Guard) পক্ষ থেকে বুধবারের পর শুক্রবারও এক অভিনব সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)। সহযোগিতায় বাইপাসের ধারে কয়েকটি বেসরকারি হাসপাতাল। তিলজালা ট্রাফিকের অধীন অনেকটা অংশ জুড়ে একটি ‘NO HONKING’ ক্যাম্পেনের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে পুলিশের পাশাপাশি ছিলেন চিকিৎসক, প্যারামেডিক্যাল স্টাফ এবং রোগীদের আত্মীয়দের।

আরও পড়ুন-‘বিশ্বাসঘাতক’ বিজেপিকে ত্রিপুরা থেকে হটানোর সময় এসেছে: সুস্মিতা

এধরনের উদ্যোগ এই অঞ্চলে এই প্রথম। এলাকার বাসিন্দারা ট্রাফিক পুলিশ (Police) এবং চিকিৎসকদের (Doctor) এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রশংসা করেন। রোগীর আত্মীয়রা শব্দদূষণের কারণে অসুস্থ ব্যক্তিদের ভোগান্তির কথা জানান। চালকদের বোঝানো হয়, ওই অঞ্চলে বহু হাসপাতাল থাকায় হর্ন বাজালে রোগীদের যন্ত্রণা আরও বাড়ে। সুতরাং যথাসম্ভব কম হর্ন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

তবে এত সচেতনতা পরেও যাঁদের হুঁশ ফেরেনি, তাঁদের জন্য ছিল ‘গান্ধী গিরি’। নিয়ম না-মানা চালকদের গোলাপ এবং টফি দেওয়া হয়ে। ভবিষ্যতে আর ট্রাফিক আইন ভাঙবেন না বলে কথা দেন তাঁরা।

advt 19

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...