Friday, April 10, 2026

পরাজয় মানতে না পেরেই এজেন্সি দিয়ে কন্ঠরোধের চেষ্টা মোদি সরকারের, দাবি তৃণমূল সাংসদের

Date:

Share post:

ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে একহাত দিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ (MP) সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। একাধিক ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ তিনি। তৃণমূল-সহ বিজেপি (BJP) বিরোধী নেতাদের ষড়যন্ত্র করে ফাঁসাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর প্রভাব খাটিয়ে নিজেদের মতো ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগও করেন সুখেন্দু শেখর রায়।

আজ, শুক্রবার দুপুরে দিল্লিতে (Delhi) এক সাংবাদিক বৈঠক করে সুখেন্দুশেখর রায় বলেন, “মোদি সরকার নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তাদের নির্দেশেই CBI ও ED তৃণমূল (TMC) নেতাদের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল সরকারের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে বিজেপি বলেছিল ২০০-এর বেশি আসন নিয়ে ওরা নাকি রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু তা হয়নি। মানুষ ওদের প্রত্যাখান করেছে। কিন্তু মানুষের রায় মাথা পেতে নিতে পারছে না বিজেপি। ওরা পরাজয় মানতে পারছে না বলেই নতুন করে ষড়যন্ত্র করছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের বিরোধীদের ঐক্যবদ্ধ করেছেন। একছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছেন। সেটায় ওদের ভীতি ধরেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে।”

ভোট পরবর্তী হিংসা মামলার (Post Poll Violence Case) তদন্ত প্রসঙ্গেও মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁর কথায়, “মিথ্যে অভিযোগ করে আমাদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা চলছে। অকারণে লোকের বাড়ি বাড়ি ঘুরছে সিবিআই।”

আরও পড়ুন- সিদ্ধার্থকে শেষ দেখা দেখতে শ্মশানে পৌঁছে কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ

advt 19

 

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...