Thursday, June 4, 2026

অকল্যান্ডের শপিংমলে আইসিসের হামলা, পুলিশের গুলিতে মৃত জঙ্গি

Date:

Share post:

জঙ্গি হামলার(terror attack) ঘটনা ঘটলো নিউজিল্যান্ডের(New Zealand) অকল্যান্ডে শহরে। শুক্রবার স্থানীয় সময় দুপুর নাগাদ অকল্যান্ডের শপিং মলে হামলা চালায় আইএসআইএস(isis) জঙ্গি। ছুরি নিয়ে এলোপাথারি হামলা চালানো হয় সেখানে উপস্থিত সাধারণ মানুষের ওপর। এই হামলা ৬ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের গুলিতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে জঙ্গির। জানা গিয়েছে মৃত জঙ্গি শ্রীলংকার বাসিন্দা এবং সে আইএসআইএস সমর্থক।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, আচমকাই শপিং মলের ভেতরে গিয়ে তিনি দেখতে পান এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার পাশে পড়ে রয়েছেন আর এক মহিলা তিনিও রক্তাক্ত। তখনো মলের ভেতর দাপিয়ে বেড়াচ্ছে ওই জঙ্গি। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ আর তখনই মাটিতে লুটিয়ে পড়ে সে। এদিকে এ ঘটনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেন, হামলাকারী ওই যুবক আইএসআইএস আদর্শের সমর্থক ছিল। যদিও এই হামলা যে কোনো সংঘবদ্ধ হামলা নয় তা পরিষ্কার করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিঃসন্দেহে এই ধরনের হামলা ঘৃণ্য এবং একজনের ব্যক্তিগত হামলা। ওই যুবক একাই হামলা চালিয়েছে।

আরও পড়ুন:সুস্থ মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থেকে কাটা হল টাকা! কাঠগড়ায় ডানকুনির নার্সিংহোম

পাশাপাশি জানা গিয়েছে, নিয়মিত পুলিশের নজরদারির মধ্যে ছিল ওই যুবক। সে যে এমন ঘটনা ঘটাতে পারে তা অনুমেয় ছিল। শুক্রবার সে বাড়ি থেকে বের হওয়ার পর তার পিছু নেয় পুলিশ। এরপর শপিংমলে ঢুকে হামলা চালায়। যদিও পুলিশের গুলিতে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।

advt 19

 

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...