Sunday, June 28, 2026

ডিজিটাল দুনিয়ায় বিজেপিকে টেক্কা দিতে ‘কু অ্যাপে’ও অ্যাকাউন্ট খুললো তৃণমূল

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার(social media) বাজারে জনসমর্থন পেতে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল(TMC)। প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে(BJP) টক্কর দিতে এবার সোশ্যাল প্ল্যাটফর্ম কু-তে যোগ দিলো তৃণমূল শিবির। কু-তে যোগ দিয়ে তৃণমূলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ‘কু(KOO) অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নিজেদের প্রতিষ্ঠানে স্বাগত জানিয়েছেন এই সংস্থার সিইও অপ্রমেয় রাধাকৃষ্ণ।

নিজেদের প্রতিষ্ঠানে তৃণমূলকে স্বাগত জানিয়ে কু-এর সিইও অপ্রমেয় রাধাকৃষ্ণ বলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে স্বাগত জানাচ্ছি। কু অ্যাপের মাধ্যমে তাঁরা তাঁদের কর্মসূচি, বক্তব্য আরও বেশি করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। অল্প সময়ের মধ্যেই কু দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে, আমরা আরও দ্রুত বহু মানুষকে আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত করতে পারব।’

আরও পড়ুন:ফের পথচলা শুরু বাংলার যাত্রার পালার, এবার ত্রিপুরাতেও যাত্রা হবে বললেন মদন

উল্লেখ্য, ২০২৪- এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও ভিন রাজ্য সংগঠন গড়ে তোলার লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। লক্ষ্য স্থির রেখে এই পথ চলায় সোশ্যাল মিডিয়া যে অন্যতম হাতিয়ার তা বলার অপেক্ষা রাখে না। ফলস্বরূপ বিজেপিকে টক্কর দিতে সোশ্যাল মিডিয়ার প্রতিটি ক্ষেত্রেই তৃণমূল পথ চলা শুরু করেছে। এবার বিজেপিকে টক্কর দিতে সে পথে হেঁটেই কু-তে নিজেদের অস্তিত্ব জানান দিল ঘাসফুল শিবির।

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...