Saturday, June 13, 2026

ফের পথচলা শুরু বাংলার যাত্রার পালার, এবার ত্রিপুরাতেও যাত্রা হবে বললেন মদন

Date:

Share post:

করোনা অতিমারির প্রকোপে সাংস্কৃতিক জগৎ-এর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প যাত্রাপালা যখন অনিশ্চয়তা এবং হতাশাগ্রস্থ, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় ও আশীর্বাদে যাত্রা আবার স্বমহিমায় বিরাজ করতে চলেছে। কোভিড বিধি মেনে ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রা করার অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন-ওয়েবসাইটের ঘাড়ে দোষ চাপাচ্ছেন মিশ্র! সাকেতের টুইটে প্যাঁচে ইডি-র ডিরেক্টর

আজ, শুক্রবার কলকাতার নানী যাত্রাদল নাগমাতা যাত্রা সংস্থায় যাত্রার অপ্রতিদ্বন্দী নায়িকা অনন্যা (দেবদ্যুতি) অভিনীত “দুয়ারে আসছে দুর্গা” এবং শুভলক্ষী অপেরায় প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় অভিনীত “ভুলিনাই প্রিয়া” পালার শুভ মহরৎ অনুষ্ঠান হয়ে গেল। উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এই অনুষ্ঠানে যোগ দিয়ে মদন মিত্র বলেন, বাংলার এই যাত্রা দলকে নিয়ে ত্রিপুরায় যাব। ধর্মনগর, খোয়াই, উদয়পুর থেকে সেই যাত্রা শুরু হয়ে শেষ হবে আগরতলায়। আর বাংলার বাইরে প্রথম ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল।

advt 19

 

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...