Monday, May 18, 2026

গান্ধী আশ্রম পরিচালিত হবে বোর্ডের মাধ্যমে , বিল পাশ হল পার্লামেন্টে 

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

 

বাংলাদেশের নোয়াখালীতে অবস্থিত গান্ধী আশ্রমের (Gandhi Ashram Trust –GAT ) পরিচালনায় পুরনো আইন বাতিল করে একটি বোর্ডের মাধ্যমে পরিচালনার জন্য জাতীয় সংসদে ( National Parliament ) নতুন ‘গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১’ পাশ হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদ অধিবেশনে আইনটি পাশের প্রস্তাব করলে তা ধ্বনি ভোটে পাস হয়। এ সময় স্পিকার ( Speaker ) ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। বিলটি পাশের আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

এর আগে ৩ জুলাই বিলটি সংসদে তোলেন আইনমন্ত্রী। পরে সেটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সামরিক শাসনামলের ‘দ্যা গান্ধি আশ্রম বোর্ড অব ট্রাস্টি অর্ডিন্যান্স-১৯৭৫’ এর নতুন করে বাংলায় আইন নতুন করে বিলটি ( Bill ) আনা হয়েছে। নতুন করে কোনো বিধান এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিলে বলা হয়েছে, গান্ধী ট্রাস্ট ( Gandhi Trust ) একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। আশ্রমের স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর বোর্ডের কাছে থাকবে। বোর্ডের চেয়ারম্যান ছয় জন ট্রাস্টিকে সরকার মনোনয়ন দেবে বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে। এই বোর্ড জনসাধরণকে শান্তি ও সম্প্রতিতে জীবন যাপনসহ সাবলম্বীকরণ সংক্রান্ত কাজ করবে। বোর্ড সুতাকাটা, বুনন (CHARKA – Center for Handicrafts and alternative research on Khadi), মৎস্য চাষ (Fish Culture and Extension), কুঠির শিল্প প্রতিষ্ঠান, বিধবা-এতিম-দুস্থদের জন্য বাসস্থান নির্মাণ এসব কাজ করবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত এই ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন গান্ধী আশ্রমটি পরিচালনা করবার স্বার্থে প্রস্তাবিত আইনে নতুন কোনো বিধান না এনে কেবল পূর্ববর্তী অধ্যাদেশে প্রতিষ্ঠিত ট্রাস্টির গঠন ও কার্যক্রমকে চলমান রাখতে বিলটি আনা হয়েছে।

advt 19

Related articles

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...