Saturday, June 27, 2026

বেহালাবাসীদের জন্য খুশির খবর, চালু হবে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা

Date:

Share post:

এখনও জোট কাটেনি জোকা-বিবাদি বাগ মেট্রো রেল প্রকল্পের। ময়দান অঞ্চলে মেট্রোর কাজের জন্য সেনাবাহিনীর অনুমতি মেলেনি। অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হয়েছে নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। তবে এই জটকে সরিয়ে রেখে বেহালাবাসীদের জন্য খুশির খবর আনতে চলেছে আরভিএনএল। প্রাথমিক ভাবে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করতে তৎপর হয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন-এবার উত্তরে উইকেট পড়ল বিজেপির, তৃণমূলে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়

সূত্রের খবর, প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোরেল চালানো হবে। পরের পর্যায়ে তারাতলা থেকে মোমিনপুর পর্যন্ত চালানো হতে পারে মেট্রো। এই রুটের অধিকাংশ রেল স্টেশনগুলির নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। চলছে ইলেকট্রিকের কাজও। আপাতত চলতি বছরের মধ্যে প্রাথমিক পর্যায়ের কাজগুলি শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করতে আগ্রহী মেট্রো কর্তৃপক্ষ।

advt 19

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...