Saturday, April 4, 2026

সংযুক্ত কিষান মোর্চার ডাকে ৫ সেপ্টেম্বর মহাপঞ্চায়েত মুজফফরনগরে

Date:

Share post:

বিজেপি সরকারের কৃষি আইন বাতিলের দাবি নিয়ে ঐতিহাসিক কৃষক মহাপঞ্চায়েতের জন্য প্রস্তুত মুজফফরনগরের গভর্নমেন্ট ইন্টার কলেজের বিশাল প্রাঙ্গণ। গত ৯ মাস ধরে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের সিংঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে আন্দোলনরত কৃষকদের সংযুক্ত কিষান মোর্চা রবিবার মোদি সরকারের তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে। আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানাতেই এই মহাপঞ্চায়েত। সংযুক্ত কিষান মোর্চার শরিক ৪০টি কৃষক সংগঠন ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের বহু সংগঠনের প্রতিনিধি মহাপঞ্চায়েতে উপস্থিত থাকবেন। সংযুক্ত কিষান মোর্চার অন্যতম নেতা যোগেন্দ্র যাদব শনিবার বলেছেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব থেকে লক্ষাধিক কৃষক মহাপঞ্চায়েতে অংশ নেবেন। ইতিমধ্যে তাঁরা মুজফফরনগরে পৌঁছতে শুরু করেছেন। কর্নাটক, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য থেকেও কৃষকদের দল আসতে শুরু করেছে। ভারতের কৃষক আন্দোলনে রবিবারের এই সমাবেশ নতুন ইতিহাস তৈরির পথে। মহাপঞ্চায়েতের জন্য ইন্টার কলেজ ময়দানে দুই লক্ষ ফুটের বিশাল প্যান্ডেল প্রস্তুত। তৈরি হয়েছে তিন হাজার বর্গফুটের বিশাল মঞ্চ। কোনও রাজনৈতিক দলের নেতার স্থান হবে না মঞ্চে, এমনটাই দাবি আয়োজকদের।

কৃষক মহাপঞ্চায়েত নিয়ে ঘোর দুশ্চিন্তা উত্তরপ্রদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চিন্তা আগামী দিনে মহাপঞ্চায়েতের প্রভাব নিয়ে। মহাপঞ্চায়েতে বিপুল জনসমাগম আটকাতে বিজেপি সরকারের মদতে সক্রিয় প্রশাসন। কৃষকদের ক্ষোভ আগামী ভোটে কী প্রভাব ফেলবে, চিন্তায় বিজেপি।

আরও পড়ুন- ভবানীপুরে মমতা নামক বাঘের মুখে ঠেলে দলেরই যাঁদের “রাজনৈতিক হত্যা” চাইছে বিজেপি

advt 19

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...