Tuesday, June 16, 2026

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন, ২ কেন্দ্রে নির্বাচনও: ঘোষণা কমিশনের

Date:

Share post:

করোনা পরিস্থিতিকে কারণ হিসেবে দেখিয়ে বঙ্গে উপনির্বাচন(by poll election) বাতিলের জোরকদমে চেষ্টা চালিয়েছিল বিজেপি। যদিও তাতে বিশেষ লাভ হল না। শনিবার মমতা বন্দোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে(Bhawanipur seat) উপনির্বাচন সহ সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন(election commission)। এদিন নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্ৰহন হবে এই ৩ কেন্দ্রে। ফল ঘোষণা হবে ৩ অক্টোবর।

শনিবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ১৩ সেপ্টেম্বর ৩ কেন্দ্রে প্রার্থী দের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর ৩০ সেপ্টেম্বর হবে নির্বাচন। এবং ফল ঘোষণা হবে ৩ অক্টোবর। করোনা বিধি পালন করে ভোট প্রচার করতে পারবেন প্রার্থীরা। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে দুই প্রার্থীর মৃত্যু হয়েছিল সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে। যার জেরে এই দুই আসনে ভোট হয়নি। এর পাশাপাশি উপ নির্বাচন হওয়ার কথা ছিল গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটা ও ভবানীপুর কেন্দ্রে। তবে এই ৫ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র ভবানীপুর এই উপ নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এই আসন থেকে জিতেছিলেন। পরে তিনি এই আসনের বিধায়ক পদে ইস্তফা দেন। জানা যাচ্ছে, এই আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:কয়লা পাচারকাণ্ড: কলকাতাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি

উল্লেখ্য, সাংবিধানিক সঙ্কট এড়াতে রাজ্যে দ্রুত উপ নির্বাচনের দাবিতে বারবার কমিশনের দরবার করেছে তৃণমূল শিবির। তথ্য তুলে ধরে জানানো হয়েছে যেসকল কেন্দ্রগুলিতে উপ নির্বাচন হওয়ার কথা সেখানকার করোনা পরিস্থিতি যথেষ্টভাবে নিয়ন্ত্রণে রয়েছে। ফলের উপ নির্বাচন করা এটাই আদর্শ সময়। কমিশন অবশ্য উপ নির্বাচনের পক্ষে থাকলেও বাদ সেধেছিল গেরুয়া শিবির। নানা অজুহাতে নির্বাচন পেছানোর দাবিতে সরব ছিল তারা। যদিও তাদের সে দাবি অবশ্য ধোপে টিকল না এদিন।

advt 19

 

Related articles

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...