Thursday, April 2, 2026

বৃদ্ধি নয়, দেশের অর্থনীতি তলানিতে যাচ্ছে: GDP রিপোর্ট ফুৎকারে উড়িয়ে দাবি কৌশিক বসুর

Date:

Share post:

২০২১-২২ অর্থবর্ষের(economic year) প্রথম ত্রৈমাসিকে(এপ্রিল-জুন) মোট জিডিপি বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টে এমন দাবি করা হলেও, এই রিপোর্টকে কার্যত ফুৎকারে উড়িয়ে মোদি সরকারের(Modi government) কড়া সমালোচনা করলেন ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু(Kaushik Basu)। পাশাপাশি তিনি জানালেন, প্রতিবছর ভারতের জিডিপি ক্রমাগতভাবে নিম্নমুখী। স্বাধীন ভারতে এত দীর্ঘ অর্থনৈতিক পতন কখনো ঘটেনি।

মনমোহন সিংয়ের(Manmohan Singh) সঙ্গে কাজ করা পদ্মভূষণ প্রাপ্ত এই অর্থনীতিবিদ সম্প্রতি মোদি সরকারের নীতির তীব্র সমালোচনা করে এক টুইট করেন। যেখানে দেশের অর্থনীতির পতনের কারণ বিশদ ব্যাখ্যা করে তিনি লেখেন, “২০১৬ সাল থেকে প্রতিবছর নিম্নমুখী হচ্ছে দেশের জিডিপি। ১৯৪৭ সাল থেকে এতো দীর্ঘ পতন কখনো ঘটেনি। সর্মথকরা মনে করতে পারে মহামারীর কারণে এমনটা ঘটেছে, কিন্তু আসল কারণ হলো সরকারের নীতিগত ব্যর্থতা। যার জেরে দেশের গরীব মানুষ ভুক্তভোগী যুবসম্প্রদায় কৃষক এবং ক্ষুদ্র ব্যবসা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আর সেটাই অর্থনীতির পতনের মূল কারণ।” বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুর এই টুইটে স্বাভাবিকভাবে চাপে মোদি সরকার।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি সঙ্কোচন পৌঁছে গিয়েছিল তলানিতে। প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন, ২০২০) রেকর্ড পতন হয়ে জিডিপির সঙ্কোচন বা ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল ২৪.৪ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ে দাঁড়ায় (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) মাইনাস ৭.৫ শতাংশে। সেখান থেকে ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে(এপ্রিল-জুন) মোট জিডিপি বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ। তবে সরকার অর্থনীতির উন্নতির আভাস দিলেও আদতে দেশের অর্থনীতি ভয়াবহভাবে নিম্নগামী এমনটাই মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা।

advt 19

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...