Thursday, June 11, 2026

বিশ্বভারতী-কাণ্ড: উপাচার্যের অপসারণের দাবিতে পথে নামল TMCP

Date:

Share post:

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে পথে নামল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। শনিবার বোলপুর শহরের ডাকবাংলো ময়দান থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের হয়।। ওই মিছিল থেকে স্লোগান ওঠে, বিজেপির দালাল বিশ্বভারতীর উপাচার্য অবিলম্বে পদত্যাগ করুন।

বিশ্বভারতীকে রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনই অভিযোগ বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউয়ের। তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আজ বিপন্ন। হিটলারি শাসন থেকে কেউ বাদ যাচ্ছে না। ছাত্রদের আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করলেই ছাত্রছাত্রীদের ওপর নেমে আসছে শাস্তির প্রকোপ। বিশ্বভারতীর ঐতিহ্য, গরিমা, গৌরব পুনরুদ্ধার করা আমাদের ছাত্রছাত্রীদের দায়িত্ব। আমাদের চোখের সামনে এভাবে বিশ্বভারতীর সম্মান ধুলোয় মিশিয়ে যাবে আর ছাত্রছাত্রীরা বসে থাকবে, এমনটা হতে দিতে পারি না।

আন্দোলনকারীদের আরও অভিযোগ, যখনই ছাত্রছাত্রীদের উপর এই ধরনের ফ্যাসিস্ট কায়দায় আঘাত আসবে তখনই তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদে গর্জে উঠবে। বিশ্বভারতী তিন পড়ুয়াকে বহিষ্কার করে উপাচার্য বাকি পড়ুয়াদের বার্তা দিতে চেয়েছেন যে স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে তার ফল কী হয়। কিন্তু ছাত্রছাত্রীরা শাস্তির ভয়ে আন্দোলন থামিয়ে দেবে, এরকম যদি উপাচার্য ভাবেন তাহলে তিনি ভুল ভাবছেন। প্রতিবাদ জোরালো হবে। তীব্র আন্দোলনে উপাচার্যের ঘুম উড়িয়ে দেওয়া হবে। হাইকোর্টের রায় মেনে আন্দোলনরত পড়ুয়ারা উপাচার্যের বাসভবন থেকে ৫০ মিটার দূরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বহিষ্কারের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার বিষয়ে এখনও পড়ুয়ারা অনড়। মিছিল শেষে তৃণমূল ছাত্র পরিষদের পাঁচ সদস্য আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করে, তাঁদের আশ্বাস দেন তৃণমূল ছাত্র পরিষদ তাঁদের পাশে আছে। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের হাতে জল, পাউরুটি ও বেশ কিছু শুকনো খাবার তুলে দেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা।

আরও পড়ুন- শিল্প গড়ে তুলতে যে পরিবেশের দরকার, তা ইতিমধ্যেই গড়েছে রাজ্য, জানালেন পার্থ

advt 19

 

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...