Thursday, June 25, 2026

রবিবার হাইভোল্টেজ ম‍্যাচে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্তিনা

Date:

Share post:

রবিবার মধ‍্যরাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (world cup qualifiers) ম‍্যাচে ব্রাজিলের( brazil) মুখোমুখি আর্জেন্তিনা(Argentina)। হাইভোল্টেজ ম্যাচে কোপার আমেরিকা ফাইনালের প্রতিশোধ নিতে মরিয়া সেলেকাওরা। ওপর দিকে ব্রাজিলের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চায় মেসির দল।

বিশ্ব ফুটবলের সবথেকে আকর্ষণীয় দ্বৈরথ ব্রাজিল ও আর্জেন্তিনার মধ্যে। বন্ধুত্ব ভুলে মাঠে লড়াই মেসি ও নেইমারের। ঘরের মাঠে এই ম্যাচটি খেলবে সেলেকাওরা। বিশ্বকাপ বাছাইপর্বে টানা সাতটি ম্যাচ জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামছে তিতের দল। অন্যদিকে, মাস দু’য়েক আগেই ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্তিনা। লিওনেল মেসিও দেশের জার্সি গায়ে প্রথম ট্রফি জিতে অনেক স্বস্তিতে। তার উপর শেষ ম্যাচে মেসির অবদান ছাড়াই বড় জয় পেয়েছে নীল-সাদার দল। দুই দলই রবিবারের মহারণের আগে আত্মবিশ্বাসে ফুটছে।

তবে এবার কোপা ফাইনাল হারের জবাব দেওয়ার পালা নেইমারদের। আর্জেন্তিনার বিরুদ্ধে বড় ম্যাচের আগে ব্রাজিলীয় স্ট্রাইকার রিবেইরো কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন। বলেছেন, ‘‘আমরা জয়ের ছন্দে আছি। বিশ্বকাপের বাছাইপর্বে টানা সাত ম্যাচ জিতেছি। যা একটি রেকর্ড। আর্জেন্তিনাকে হারিয়ে আট নম্বর জয়টা তুলে নেওয়াই আমাদের লক্ষ্য হবে। কোপা ফাইনালে কী হয়েছিল, আমরা মনে রাখতে চাই না। এটা নতুন ম্যাচ, নতুন লড়াই।’’ মেসিদের কোচ লিওনেল স্কালোনি ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে দলকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, তিনি ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট। ব্রাজিলের বিরুদ্ধে দল সেরাটাই দেবে।

এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে চোট পেলেও মেসির চোট গুরুতর নয় বলেই খবর। তাই তারকা অধিনায়ককে সামনে রেখেই ব্রাজিল-বধের লক্ষ্যে নামছে কোপা চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন:রবিবার ম‍্যাচের আগে মাঠ সমস্যায় সুনীল ছেত্রীরা

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...