Tuesday, March 17, 2026

এবার ‘বেসুরো’ রায়গঞ্জের বিজেপি বিধায়ক, থাকছেন না দলীয় কর্মসূচিতে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে ক্রমশ নিজেদের জমি হারাচ্ছে বিজেপি। একের পর এক নেতা-বিধায়কদের তৃণমূলে যোগদানের পাশাপাশি বাড়ছে দলের অন্দরে ক্ষোভ।  শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর দিনাজপুরে বিজেপিতে ভাঙন-জল্পনা। এবার বেসুরো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও জানিয়ে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। রীতিমতো জেলা সভাপতি ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

তাঁর সরাসরি অভিযোগ, তাঁর সঙ্গে কোনও যোগাযোগই রাখেন না জেলা সভাপতি। তিনি নিজের পছন্দমাফিক কমিটি গঠন করছেন। তাঁর দাবি, একই কারণে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় দল ছেড়েছেন। দলের সাংসদ ও জেলা সভাপতিকে তীব্র কটাক্ষ করে কৃষ্ণ বলেন, ‘বিজেপি-র জেলা সভাপতি বাসুদেব সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলকে শক্তিশালী করবেন তিনি। রাজ্য ও কেন্দ্র নেতৃত্বের নিশ্চয়ই তাঁর ওপর আস্থা আছে। কিন্তু আমার সঙ্গে কোনও যোগাযোগ করেন না তিনি। সাংসদ ও জেলা সভাপতি মর্জিমাফিক কাজ করেন। তাই আমি দলের সমস্ত কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিলাম।’ অন্যদিকে, কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করার একদিন পরেই রায়গঞ্জের বিধায়ক বেসুরো হওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। কৃষ্ণ অবশ্য সে-সব নিয়ে কিছু খোলসা করলেন না। শুধু বললেন, ‘সময় সব কিছু বলবে। তবে আমি আজ থেকে বিজেপি-র সমস্ত কর্মসূচি থেকে সরে দাঁড়ালাম।’

এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘আমি আপনাদের থেকে বিষয়টি শুনলাম। কৃষ্ণবাবুর সঙ্গে কথা বলব।’

আরও পড়ুন- উপনির্বাচন: শুভেন্দু-সুজনকে তুলোধোনা করে কমিশনের প্রশংসায় ফিরহাদ

advt 19

 

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...