Saturday, June 27, 2026

দুরন্ত জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং

Date:

Share post:

দুরন্ত জয় দিয়ে ডুরান্ড কাপের ( Durand Cup)অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan Sporting club)। রবিবার তারা ৪-১ গোলে উড়িয়ে দিল ইন্ডিয়ান এয়ার ফোর্সকে। সাদা-কালো ব্রিগেডের হয়ে গোল গুলি করেন মিলন সিং, অরিজিত সিং, আজহারউদ্দিন মল্লিক এবং মার্কাস জোসেফ। এই জয়ে খুশি মহামেডান কোচ চেরনিশভ।

কলকাতা লিগের দাপট যেন ডুরান্ড কাপেও চোখে পড়ল মহামেডানের খেলায়। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় চেরনিশভের দল। যার ফলে ম‍্যাচের ১৮ মিনিটে মিলন সিং-এর গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। ম‍্যাচের ৩০ মিনিটে শেখ ফৈয়াজের ক্রস থেকে গোল করে মহামেডানকে ২-০ গোলে এগিয়ে দেন অরিজিত সিং। এরপরও যেন দুর্বল ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে আরও আক্রমণের ঝাঁঝ বাড়ায় সাদা-কালো ব্রিগেড। যার ফলে প্রথমার্ধের শেষ লগ্নে আজহারউদ্দিনের গোলে ৩-০ এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও পাল্টা আক্রমণ চালায় ইন্ডিয়ান এয়ার ফোর্স। যার ফলে ম‍্যাচের ৪৭ মিনিটে ইন্ডিয়ান এয়ার ফোর্সেকে ১-৩ এগিয়ে দেন সৌরভ সাধুখাঁ। তবে পাল্টা আক্রমণ চালাতে ভুল করেনি মহামেডান। যার ফলে ম‍্যাচের ৭৬ মিনিটে সাদা-কালো ব্রিগেডের হয়ে চতুর্থ গোলটি করেন মার্কাস জোসেফ।

আরও পড়ুন:শাস্তি পেলেন কে এল রাহুল, কেটে নেওয়া হবে ম্যাচ ফি-র ১৫ শতাংশ

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...