Friday, June 19, 2026

শাস্তি পেলেন কে এল রাহুল, কেটে নেওয়া হবে ম্যাচ ফি-র ১৫ শতাংশ

Date:

Share post:

শাস্তি পেলেন কে এল রাহুল( Kl Rahul)। কেটে নেওয়া হবে ম্যাচ ফি-র ১৫ শতাংশ। রবিবার এমনটাই জানান হল। ভারত-ইংল‍্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনে আম্পায়ারদের সাথে তর্ক করায় এই শাস্তি পেলেন রাহুল।

ঘটনার সূত্রপাত জেমস অ্যান্ডারসনের বলে ৪৬ রানে আউট হন কে এল রাহুল।  তবে সেই সিদ্ধান্ত নিয়ে খুশি ছিলেন না তিনি। আর তা নিয়ে আম্পায়ারদের সাথে তর্ক করেন রাহুল। আর এর জন‍্যই শাস্তি পেলেন ভারতীয় এই ওপেনার। কে এল রাহুউলের ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেবে আইসিসি, এমনটাই জানান হয়েছে।

বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ২.৮ ধারা ভাঙার জন্য এই শাস্তি পেলেন রাহুল। এছাড়া গত ২৪ মাসে এটি প্রথম শাস্তি হওয়ায় এক ডিমেরিট পয়েন্ট যোগ করা হল রাহুলের শৃঙ্খলা রেকর্ডে।

ম‍্যাচ শেষে অনফিল্ড আম্পায়ার অ‍্যালেক্স ওয়ার্ফ ও রিচার্ড ইলিংওয়ার্থ, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং ম‍্যাচ রেফারি ক্রিস বড মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও রাহুল নিজেও এই অপরাধ মেনে নিয়েছেন। যার ফলে কোন আনুষ্ঠানিক রায়দান করা হবে না।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী, কোয়ারেন্টাইনে তিন সাপোর্ট স্টাফ

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...