Saturday, May 30, 2026

শিরদাঁড়া বিক্রি করব না, ১০ পয়সা নেওয়ার প্রমাণ দিক, দিল্লি যাওয়ার আগে বললেন অভিষেক

Date:

Share post:

ইডির (ED) ডাকে সাড়া দিয়ে আজ, রবিবার দিল্লির (Delhi) উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তার আগে দমদম বিমানবন্দরে (Dumdum Airport) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”কলকাতার কেস আমাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে। আমি যাব দিল্লিতে। আমি তো যাচ্ছি। আমি সব ধরনের তদন্তের মুখোমুখি হতে রাজি।”

অভিষেক আরও বলেন, “এই এত বড় দুর্নীতির কথা বলছে! কেউ বলছে ১০০ কোটি, কেউ বলছে ২০০ কোটি, কেউ বলছে ৫০০ কোটি, কেউ বলছে ১০০০ কোটি। আমি নভেম্বরে প্রকাশ্যে জনসভা থেকে বলেছিলাম, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ কেন্দ্রীয় সংস্থা জনসমক্ষে আনতে পারলে বা কোথাও থেকে ১০ পয়সাও নিয়েছি প্রমাণ থাকলে জনসমক্ষে আনুন। আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না। ফাঁসির মঞ্চ করে মৃত্যুবরণ করতে রাজি আছি। আজও একই কথা বলছি। যে কোনও তদন্তের মুখোমুখি হতে রাজি। জনসমক্ষে আনছেন না কেন?”

বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই ব্যাখ্যা করেন অভিষেক। তাঁর কথায়, “রাজনৈতিকভাবে হেরে গিয়েছে। তৃণমূলের সঙ্গে মোকাবিলা না করতে পেরে প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে। তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া এদের কোনও কাজ নেই। বিজেপির যে কোনও সর্বভারতীয় নেতাকে অনুরোধ করছি, আপনি চ্যানেল ঠিক করুন। সময় ঠিক করুন। কোন কেন্দ্রীয় সংস্থা কীভাবে কাজ করেছে, আর ভারতবর্ষের কী করুণ পরিণতি হয়েছে আপনাদের ৭ বছরের শাসনকালে, এক্সপোজ করতে না পারলে রাজনীতির আঙিনায় পা রাখব না।”

এদিন দিল্লি যাওয়ার আগে নাম না শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন অভিষেক। তিনি, ”যাদের হাত পেতে টিভির পর্দায় নির্দ্বিধায়, নির্লজ্জভাবে টাকা নিতে দেখা গেল তাদের চার্জশিটে নাম থাকে না। তখন কি ইডি-সিবিআইয়ের চোখে ছানি পড়ে যায়! কাগজ, টাওয়াল মুড়ি দিয়ে ৫ লক্ষ নিচ্ছে, ৬ লক্ষ নিচ্ছে! সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করেছে। একজন এখানে বিজেপির বিরোধী দলনেতা। আর একজন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই তো বিজেপির দ্বিচারিতা। তৃণমূলকে এভাবে দমিয়ে রাখা যাবে না। যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। এক ইঞ্চি মাথা নত করবে না তৃণমূল। আর যাই হোক, শিরদাঁড়া বিক্রি করব না।”

আরও পড়ুন:রেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, মর্মান্তিক মৃত্যু তিনজনের

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...