Friday, June 26, 2026

রেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, মর্মান্তিক মৃত্যু তিনজনের

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

মৌলবিবাজারের কুলাউড়ায় রেললাইন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রীর মর্মান্তিক মৃত্যু । আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেট নগরের লোহারপাড়ার ফরিদ উদ্দিন (৫২) ও চার বছরের শিশু আফিফ উদ্দিন।

আহতরা হলেন- নিহত ফরিদ উদ্দিনের বড় মেয়ে রেজওয়ানা উদ্দিন রিজু (২৪), ছোট ছেলে লাবিব উদ্দিন (৬), ফরিদ উদ্দিনের ভাই কামাল উদ্দিন (৩৫), স্ত্রী রুমি বেগম (৩৪), কামালের বোন লিলি বেগম (৫৫), তার মেয়ে রাবেয়া বেগম (২৪)।

আরও পড়ুন- ‘মানুষ পরিবর্তন চাইছেন, ত্রিপুরায় উন্নয়নমুখী সরকার গড়বে তৃণমূল’, বার্তা সুস্মিতার

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিণয় ভূষণ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস রেললাইন ক্রসিং করছিল। এই সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে।

এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই ট্রেনের দুই যাত্রী মারা যান। আহত হন অন্তত চারজন। তাদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...