Friday, June 26, 2026

‘মানুষ পরিবর্তন চাইছেন, ত্রিপুরায় উন্নয়নমুখী সরকার গড়বে তৃণমূল’, বার্তা সুস্মিতার

Date:

Share post:

বঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তৃণমূলের(TMC) লক্ষ্য এখন ত্রিপুরা(Tripura)। আর সেই লক্ষ্যে ত্রিপুরায় সংগঠন তৈরি করতে ইতিমধ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। প্রতিদিন বিভিন্ন দল থেকে তৃণমূলে(TMC) যোগ দিচ্ছেন বহু নেতাকর্মী সমর্থক। এদিনও তার ব্যাতিক্রম রইল না। রবিবার তৃণমূল নেত্রী সুস্মিতা দেব(Sushmita Dev), রাজ্য মন্ত্রী মলয় ঘটক(Malay Ghatak) ও সুবল ভৌমিকের হাত ধরে বিভিন্ন দল থেকে ঘাসফুল শিবিরে যোগদান করলেন দুশোর বেশি নেতা-কর্মী-সমর্থক।

আরও পড়ুন:শিক্ষক দিবসে মহাপঞ্চায়েত ডেকে মোদি যোগীকে নিজেদের শক্তি প্রদর্শন করালেন কৃষকরা

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয় তৃণমূল সুস্মিতা দেব জানান, “ত্রিপুরাতে বিপ্লব দেবের সরকারের শেষ সময়ে শুরু হয়ে গিয়েছে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও জনমুখী সরকার করে তুলবে তৃণমূল। পাশাপাশি তিনি বলেন সারাদেশ দেখেছে নরেন্দ্র মোদি ও অমিত শাহের সব ষড়যন্ত্রকে ছুড়ে ফেলে দিয়ে কিভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মতো ত্রিপুরাতে মানুষের জন্য জনমুখী সমস্ত প্রকল্প লাগু করবে তৃণমূল সরকার। পরিবর্তন চাইছেন।” পাশাপাশি ত্রিপুরা তৃণমূল নেতার সুবল ভৌমিক এদিন বলেন, আজ ৫২ টি পরিবার থেকে ২৫৫ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন পাশাপাশি বিজেপি বাম ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন সাতজন নেতৃত্ব। সময়ের সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে তৃণমূল আরো শক্তিশালী হয়ে উঠবে। এবং জনবিরোধী এই বিজেপি সরকারকে ছুড়ে ফেলে দিয়ে এক উন্নয়নমুখী সরকার গড়ে তুলবে।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...