Wednesday, June 24, 2026

বিজেপি-সন্ত্রাসে তটস্থ খেজুরি, আক্রান্তদের পাশে তৃণমূল

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে জয়লাভ করলেও খেজুরি ১ ব্লকের হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে আশানুরূপ ফল হয়নি। তাই রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে গত কয়েকদিন ধরে সেই সমস্ত গ্রামে বিজেপির দুষ্কৃতীরা প্রবল সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ তৃণমূলের।

খেজুরি-১ ব্লকের হেঁড়িয়া গ্রামপঞ্চায়েতের মোহাটি, বেনিপুর, দেবীচক গ্রামগুলিকে টার্গেট করে গত তিন-চার দিন ধরে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রায় ২০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। অপহরণ, খুনের হুমকি, মারধর, ঘর লুঠপাট– নানাভাবে অত্যাচার করছে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। সেই সব ভেঙে-যাওয়া বাড়ির তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকেরা নিম্নচাপের ভারী বর্ষণে প্রবল অসুবিধার সম্মুখীন হয়েছেন। খবর পেয়ে সোমবার সেই সন্ত্রাস-অধ্যুষিত এলাকায় যান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও বিধায়ক তরুণকুমার মাইতি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, খেজুরি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর পার্থপ্রতিম দাস, খেজুরি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান নায়ক প্রমুখ। আক্রান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি নির্যাতিত কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁরা কথা বলেন। ভেঙে যাওয়া বাড়িকে রক্ষা করার জন্য এদিন তৃণমূল কংগ্রেস নেতারা বেশ কয়েকটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেন। এছাড়াও চাল, ডাল, নানা সবজি ও বাড়ি মেরামতের জন্য দু হাজার টাকা করে আর্থিক সাহায্যও দেওয়া হয়।

জেলা নেতৃত্বদের এদিন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকেরা জানান, বিজেপি-আশ্রিত গুন্ডারা তাঁদের উপর অত্যাচারের পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই বিজেপি দুষ্কৃতীরা থানায় বেশ কয়েকটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এরপর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তরুণকুমার মাইতি ও বিধায়ক উত্তম বারিক খেজুরি থানা ও হেঁড়িয়া পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। পুলিশকে তাঁরা জানান, বিজেপি আশ্রিত গুন্ডাদের দ্বারা আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম কানাইলাল ভূঁইঞা, রেণুকা দাস, কমলকৃষ্ণ জানা, সুশান্ত বেরা, প্রশান্ত বেরা, ভাগ্যধর বেরা, টুম্পা জানা, ধনঞ্জয় মাইতি, শঙ্কর মাইতি, জলধর দাস, কালিপদ দাস, বিভূতি প্রধান প্রমুখ। এই সমস্ত আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিরাপত্তার দায়িত্ব পুলিশকে নিতে হবে।

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন: মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে নামছেন যে সকল তারকা প্রচারক

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...