Tuesday, June 23, 2026

প্রার্থী হোন মান্নান বা সুজন অথবা দু’জনই, ভবানীপুরে জোরালো দাবি

Date:

Share post:

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেস ৷ প্রার্থী দেবে বামেরাও৷ সিদ্ধান্ত নাকি হয়ে গিয়েছে, শুধু প্রার্থী পাওয়া বাকি৷

রাজনৈতিক মহলের স্পষ্ট বক্তব্য, কংগ্রেস বা বামেদের হাতে রেডি দু’জন প্রার্থী রয়েছে৷ নাম ঘোষণা করে দিলেই তো হয়৷ খামোকা দেরি করছে ওই দুই দল৷

একুশের ভোটে দু’জনই প্রার্থী হয়েছিলেন৷ ভিন্ন দলের হলেও তাঁরা ছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী৷ একজন সুজন চক্রবর্তী, সিপিএমের বড় নেতা৷ যাদবপুরের বিধায়ক ছিলেন৷ একুশের ভোটে ওই কেন্দ্রেই প্রার্থী হয়েছিলেন৷ তৃণমূল প্রার্থীর কাছে হেরেছেন প্রায় ৪০ হাজার ভোটে৷ ফলে এখন ফাঁকা আছেন৷ ভবানীপুরে প্রার্থী হতেই পারেন, প্রার্থী হওয়ার সব যোগ্যতা ওনার আছে৷

দ্বিতীয়জন কংগ্রেসের, মোর্চার হয়ে একুশের ভোটে লড়েছিলেন হুগলির চাঁপদানি কেন্দ্র থেকে৷ গত বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন৷ কংগ্রেসের বড় নেতা৷ নাম আবদুল মান্নান৷ চাঁপদানি কেন্দ্রে বিজয়ী হন তৃণমূল প্রার্থী৷ মান্নান সাহেব ১২% ভোট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেন৷ বিজয়ী প্রার্থীর সঙ্গে মান্নান সাহেবের প্রাপ্ত ভোটের ফারাক ছিল প্রায় ৮০ হাজার৷ আবদুল মান্নান এখন ফাঁকা আছেন৷ প্রদেশ কংগ্রেস ভবানীপুরে প্রার্থী দেবে বলে দিয়েছে৷ যদিও ওই দলের হাই কম্যাণ্ড প্রদেশের এই দাবি আদৌ মনবে কি’না সন্দেহ৷ তবে যদি কংগ্রেস প্রার্থী দেয় সেক্ষেত্রে ওই দলের সেরা প্রার্থী হতেই পরেন আবদুল মান্নান৷ সুজনবাবুর মতোই প্রার্থী হওয়ার সব যোগ্যতা ওনারও আছে৷ রাজনৈতিক মহলের ধারনা, উপনির্বাচনে মোর্চা প্রার্থী হিসেবে এই দু’জনের একজন অথবা যদি মোর্চার মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যোগ্য প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী এবং আবদুল মান্নান৷ ভবানীপুরে ‘জবরদস্ত’ লড়াই দিতে এনারা পারবেন বলেই রাজনৈতিক মহল আশাবাদী৷ ওই কেন্দ্রে বাম ও কংগ্রেস কর্মী- সমর্থক- ভোটাররাও চাইছেন প্রার্থী হোন সুজন অথবা মান্নান অথবা দু’জনই৷

লড়াইটা দেখার মতো হত৷ ভোটপ্রাপ্তিও হত দৃষ্টান্তমূলক৷

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন: মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে নামছেন যে সকল তারকা প্রচারক

advt 19

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...