Tuesday, June 23, 2026

দীর্ঘ ৫০ বছর পর ওভালে ফের জয় পেল ভারত

Date:

Share post:

দীর্ঘ ৫০ বছর পর ওভালে ফের জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া ।ভারতীয় বোলারদের সামনে ফের একবার মুখ থুবড়ে পড় ইংরেজদের ব্যাটিং লাইনআপ। ৩৬৮ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২১০ রানে গুটিয়ে গেল জো রুট অ্যান্ড কোম্পানি। ১৫৭ রানে জয় পেল টিম ইন্ডিয়া।
উমেশ, বুমরাহ, শার্দূল ও জাদেজাদের কাছে শেষ দিনে দাঁড়াতেই পারল না প্রতিপক্ষের ব্যাটসম্যানরা।একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ড। সর্বাধিক ৩টি উইকেট নেন উমেশ যাদব। বুমরাহ, জাদেজা এবং শার্দূলরা পান ২টি করে উইকেট।
ব্যাট হাতেও জ্বলে ওঠেন শার্দূল। ওভালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রুট। প্রথম ইনিংসে ভারত তোলে ১৯১ রান। জবাবে ২৯০ রান তুলতে সক্ষম হয় ইংরেজরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৬৬ রান করে ফেল টিম ইন্ডিয়া। শতরান পান রোহিত শর্মা।

 

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...