Tuesday, March 24, 2026

লরির ভিতর থেকে উদ্ধার সাংসদ সুনীল মণ্ডলের ভাইয়ের মৃতদেহ

Date:

Share post:

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের(Sunil Mondal) ভাইয়ের মৃতদেহ উদ্ধার। এদিন সকাল ১১ টা নাগাদ কাঁকসার মিনি বাজার সংলগ্ন এলাকায় এক লরির ভেতর থেকে উদ্ধার হয় সাংসদের ভাই কার্তিক মণ্ডলের(Kartik Mondal) দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ওই গাড়ির ভিতরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বছর পঞ্চাশের কার্তিক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কাঁকসা থানার(kanksa police station) পুলিশ। শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত।

আরও পড়ুন:বিধানসভার গরিমা নষ্ট করছেন রাজ্যপাল, PAC ইস্যুতে ধনকড়কে কড়া প্রতিক্রিয়া অধ্যক্ষের

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে কার্তিক পেশায় গাড়িচালক বীরভূমের ইলামবাজারের এলাকায় থাকেন তিনি। ভাইয়ের মৃত্যুর খবর দেওয়া হয়েছে সাংসদ সুনীল মণ্ডলকেও। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে দাদা সুনীল মণ্ডলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। লকডাউনে (Lockdown) কার্তিকবাবু চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাতে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। আত্মহত্যার পিছনে তেমন কারণও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

advt 19

 

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...