Saturday, June 20, 2026

পঞ্জশিরকে বাগে আনতে গণহত্যা!

Date:

Share post:

একদিকে চরম গোষ্ঠীদ্বন্দ্ব অন্যদিকে আন্তর্জাতিক দুনিয়ার কাছে নিজেদের উদার ভাবমূর্তি তুলে ধরতে গিয়ে আফগানিস্তানে তালিবান সরকার গড়া ক্রমশই পিছোচ্ছে। পঞ্জশির এখনও তালিবানের কাছে সবচেয়ে বড় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ২৪ ঘন্টা আগে তালিবান দাবি করেছিল তারা পঞ্জশির জয় করেছে। কিন্তু বিরোধী জোটের দাবি, শনিবার রাতে তাদের হাতে কমপক্ষে ৭০০ তালিবানের মৃত্যু হয়েছে। আত্মসমর্পণ করেছে ৬০০-রও বেশি। বাকিরা পালিয়ে গিয়েছে। তালিবানের এক বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, নর্দার্ন অ্যালায়েন্সের রণকৌশলের কাছে তারা কার্যত হার মেনেছে। পঞ্জশিরে প্রবল বাধা পাওয়ার কারণে তালিবান সরকার গঠনও ইতিমধ্যেই দু’বার পিছিয়ে গিয়েছে। আমারুল্লা সালেহ অভিযোগ করেছেন, পঞ্জশিরে গণহত্যা চালানোর পরিকল্পনা করেছে তালিবান। পঞ্জশিরে আড়াই থেকে তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। যাদের মধ্যে বহু মহিলা, শিশু ও প্রবীণ মানুষ রয়েছেন। এই পরিস্থিতিতে তালিবান চারিদিক থেকে অবরোধ গড়ে তুলে গণহত্যার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক মহল যদি অবিলম্বে বিষয়টিতে গুরুত্ব না দেয় তবে মানবতাকে আরও এক কঠিন বিপদের মুখে পড়তে হবে। ওই চিঠিতে সালেহ আরও লিখেছেন আফগানিস্তানে ৩০ লাখেরও বেশি মানুষ তালিবানের জন্য ঘরছাড়া। অন্তত ২ কোটি মানুষের প্রাণ বিপন্ন হয়ে উঠেছে। অসহায় আফগান নাগরিকদের সাহায্যের জন্য তিনি আন্তর্জাতিক মহলের কাছে আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন- কৃষক মহাপঞ্চায়েতে উত্তাল মুজফফরনগর, ২৭ শে ভারত বনধের ডাক

advt 19

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...