Saturday, April 4, 2026

টানা ২৫ ম্যাচ জিতে রেকর্ড, ইউএস ওপেনের শেষ আটে জোকোভিচ

Date:

Share post:

প্রত্যাশা মতোই ইউএস ওপেনের শেষ আটে পৌঁছলেন নোভাক জোকোভিচ।সোমবার রাতে প্রথম সেট হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন জোকার। চলতি মরসুমে টানা ২৫টি ম্যাচ জিতলেন। যা একটি রেকর্ডও। এবার খেতাব জিতলে আরও রেকর্ড গড়ে ফেলবেন জোকার। এক, ২১ টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নেবেন। দুই, টানা ৭ বার বিশ্ব টেনিসে পয়লা নম্বর স্থান দখল করে রাখবেন।
পরিসংখ্যান বলছে, ১৮৮০ সালের পর থেকে নাকি এই প্রথম কোনও বড় টুর্নামেন্টে কোনও সংগঠক দেশের প্লেয়ার শেষ আটে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারলেন না। এই রাস্তা বন্ধ হল, নোভাক জোকোভিচ ম্যাচ জিতে নেওয়ায়।

আরও পড়ুন- হলফনামা দিতে পারল না কেন্দ্র, পিছলো পেগাসাস মামলার শুনানি
ইউ এস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকার সেনসন ব্রুকসবির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন জোকার। প্রথম সেট তিনি হেরে যান। ১-৬ ফলাফলে ওই সেট জেতেন মার্কিন প্লেয়ারটি। তবে দ্বিতীয় সেটেই স্বমেজাজে ম্যাচের লাগাম হাতে তুলে নেন। তিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকা, তা দেখিয়ে দিলেন জকোভিচ।
দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি নোভাক। ওই মোকাবিলা ৬-৩ ফলাফলে জেতেন সার্বিয়ার টেনিস তারকা। ম্যাচের শেষ দুই সেটেও (৬-২, ৬-২ ) ফলাফলে চতুর্থ সেটও জেতেন জকোভিচ।

 

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...