Friday, June 26, 2026

অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুও ৩০০-র নীচেই

Date:

Share post:

অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। প্রায় ছ’মাস পর মৃত্যুও ৩০০-র নীচে রয়েছে। তবে কেরল ও মিজোরামে লাগামছাড়া হারে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮৮ জন। উত্তর-পূর্ব ভারতের মিজোরামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।

আরও পড়ুন:করোনা আবহে কীভাবে দুর্গাপুজো? আজ ইনডোরে গাইডলাইন নিয়ে বৈঠক 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। এই নিয়ে গোটা অতিমারী পর্বে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩ জন। পাশাপাশি দেশে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু হয়েছে ২৯০ জনের। এই নিয়ে করোনায় মোট প্রাণ হারিয়েছেন,  ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জন।

সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।  ত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় ১২ হাজার। এর জেরে ফের চার লক্ষের নীচে নামল দেশের সক্রিয় রোগী। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪ জন।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...