Friday, June 5, 2026

ওভালে বিরাটদের সাফল্যে উচ্ছ্বসিত সচিন-সৌরভ

Date:

Share post:

সৌরভ থেকে সচিন তেন্ডুলকর, কারও স্বপ্ন পূরণ হয়নি | ওভালের মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে তাদের| দীর্ঘ ৫০ বছরের সেই অপেক্ষার অবসান হয়েছে চলতি বছরের ৬ সেপ্টেম্বর| বিরাট কোহলির হাত ধরে ওভালে ফের টেস্ট জিতল ভারত|
ভারতের টেস্ট জার্সি পরে যতবারই ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নেমেছিলেন তারা, ততবারই হয়ত জন্মের আগে ৭১ সালের সেই কীর্তির কথা স্মরণে এসেছে সচিন, সৌরভ সহ অন্যান্য ক্রিকেটারদের| কিন্তু ওভালে সেই সাফল্য মেলেনি তাদের|
সোমবার সৌরভ থেকে সচিন, ম্যাচ শেষে তারই প্রতিফলন দেখা গেল তাদের ট্যুইটার হ্যান্ডেলে| এমন ঐতিহাসিক মুহূর্তে নিজেদের উচ্ছ্বাস চেপে রাখতে পারেন নি দুজনের কেউই।সচিন তেন্ডুলকর লিখেছেন, প্রতিটা ধাক্কার পর ভারতের ফিরে আসাটা সত্যিই অসাধারণ| ইংল্যান্ডের বিনা উইকেটে ৭৭ থেকে এই ফলাফলে তিনি মুগ্ধ| এবার ৩-১ ফলাফল দেখতে চান|

আরও পড়ুন- ফের বঞ্চনা! বাংলার ১৫ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ নিধির টাকা পাচ্ছেন না, জানালেন কৃষিমন্ত্রী

একই সুর সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলাতেও| এদিন আর বোর্ড সভাপতি হিসাবে নয়, প্রাক্তন ভারত অধিনায়ক হিসাবেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি| এই ভারতীয় দলের দক্ষতার পাশাপাশি চাপের মুখে খেলার মানসিকতাতে আপ্লুত তিনি।

 

advt 19

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...