Saturday, April 4, 2026

ফের নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

Date:

Share post:

ফের রাজ্যে নিম্নচাপের ভ্রকুটি।বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবত। যার জেরে আগামী কয়েকঘণ্টার মধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন:প্রার্থী হোন মান্নান বা সুজন অথবা দু’জনই, ভবানীপুরে জোরালো দাবি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা দীঘার উপর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবত। এই দুইয়ের দাপট তো রয়েইছে। সেইসঙ্গে  রাজ্যে প্রচুর জলীয় বাষ্পও ঢুকছে। যার জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। এছাড়াও কলকাতাতে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘূর্ণাবত তৈরি হওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে।যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে চলে গিয়েছেন, তাঁদের দ্রুত ফিরত আসতে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রলার কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানা, ফ্রেজারগঞ্জ এলাকায় ইতিমধ্যেই  ফিরে এসেছে। তবে এখনও অনেক এমন ট্রলার আছে, যেগুলি ফেরত আসেনি। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন।

অন্যদিকে, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টিপাত হবে।

আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কমবে বলে জানানো হয়েছে।

advt 19

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...