Saturday, June 27, 2026

জ্বালানির দাম নিয়ে নির্মলা সীতারমণের মিথ্যাচার! তথ্য তুলে ধরলেন তৃণমূল নেতা সাকেত গোখলে

Date:

Share post:

জ্বালানির দাম বাড়ার মিথ্যে কারণ দেখিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! একেবারে তথ্য তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা সাকেত গোখলে। তিনটি টুইট করেছেন তৃণমূল নেতা। সাকেত গোখলে, প্রথম ট্যুইট করে লিখেছেন, “Exclusive :

জ্বালানির দাম নিয়ে নির্মলা সীতারমণের মিথ্যাচার:

১৬ অগস্ট, অর্থমন্ত্রী তেল বন্ডের উদ্ধৃতি দিয়ে জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা দেখিয়ে বলেছিলেন “সুদ এবং মূল পরিশোধের জন্য উল্লেখযোগ্য পরিমাণ যাচ্ছে। আমার উপর কি অন্যায় বোঝা।”

কিন্তু-আরটিআই আমাকে বলছে অর্থবছর ২০১৫-১৬ থেকে কোন প্রকার মূল্য পরিশোধ করা হয়নি।”

দ্বিতীয় টুইটে তৃণমূল নেতা লিখেছেন, “এছাড়াও, তেল বন্ডগুলিতে বার্ষিক সুদ পরিশোধ ৯৯৮৯ কোটি

অগাস্ট মাসে, রামেশ্বর তেলি সংসদে বলেছিলেন যে পেট্রোল এবং ডিজেলের ওপর সরকারের কর প্রাপ্তি ২০২১ সালে ৮৮ শতাংশ বেড়ে ৩.৩৫ লাখ কোটি হয়েছে।

৩.৩ লক্ষ কোটি ট্যাক্স বনাম ৯৯৮৯ কোটি টাকা খরচ।

নির্মলা সীতারমণ কে বোকা বানিয়েছে?”

আরও পড়ুন-শুভেন্দুর “রক্ষাকবচ” রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য

সাকেত গোখলে শেষ টুইট করে জানিয়েছেন, অর্থ মন্ত্রক কর্তৃক আমার কাছে আরটিআই-র প্রদত্ত তথ্য থেকে এটা স্পষ্ট যে, জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে তেল বন্ডের অর্থ প্রদানের কোনো সম্পর্ক নেই। বিশ্বব্যাপী তেলের দাম কম থাকা সত্ত্বেও, সরকার পেট্রোল এবং ডিজেলের উপর ভারী কর আরোপ করে ভারতীয়দের থেকে মিথ্যাচার ও জোর করে টাকা আদায় করার চেষ্টা করছে।

এই টাকা কোথায় যাচ্ছে?”

তৃণমূল নেতা সাকেত গোখলের টুইটকে সমর্থন করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি রিটুইট করে লিখেছেন, “মিথ্যাবাদী! মিথ্যাবাদী! মিথ্যাবাদী! দারুণ প্রকাশ। জাতীয় সংবাদ মাধ্যমে এটি ব্যাপকভাবে প্রচার করুন।”

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...