Friday, June 26, 2026

ফের ধস কালিম্পঙের রাস্তায়, আপাতত বন্ধ সরাসরি যাতায়াত

Date:

Share post:

একনাগাড়ে বৃষ্টি (heavy rainfall) চলছেই আর বৃষ্টি অব্যাহত থাকায় মঙ্গলবার সকালে ফের ধস (landslide) নামল শিলিগুড়ি-কালিম্পং (siliguri-kalimpong road) এর রাস্তায়। ফলে, সোমবার ধস সরিয়ে বিকেলের দিকে কিছুটা যান চলাচল শুরু হলেও নতুন করে ধস নামায় তা আবার বন্ধ হয়ে গিয়েছে। আপাতত শিলিগুড়ি থেকে সরাসরি সিকিম ও কালিম্পং যাতায়াত করা যাচ্ছে না প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার যেখানে ধস নেমেছিল, সেই ২৯ মাইল এলাকার কাছাকাছি পাহাড় থেকে ধস নেমে এসেছে। পূর্ত দফতর রাস্তার ধস মুক্ত করতে একাধিক টিমকে কাজে নামিয়েছে।

গত সপ্তাহের শেষভাগে কালিম্পং শহরের উপকণ্ঠে ধস নামায় একজনের মৃত্যু হয়। এবার অবশ্য বসতি এলাকায় ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ২৯ মাইল এলাকায় কেন বারেবারে ধস নামছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পূর্ত দফতর।

advt 19

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...