Tuesday, April 7, 2026

শিক্ষক দিবস উপলক্ষে আগামী ১০ দিন দেশজুড়ে পালিত হবে ‘শিক্ষক পর্ব ‘: নরেন্দ্র মোদি 

Date:

Share post:

আজ মঙ্গলবার ৭ সেপ্টেম্বর থেকে থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আগামী ১০ দিন দেশজুড়ে পালিত হবে ‘শিক্ষক পর্ব’। মঙ্গলবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের (virtual meering) মাধ্যমে একথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে নিপুণ ভারত বিদ্যাঞ্জলি পোর্টালের জন্য নিষ্ঠা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, বিশেষভাবে সক্ষমদের জন্য সাংকেতিক ভাষার অভিধান, অডিয়ো বুক, সিবিএসই-র জন্য স্কুল কোয়ালিটি অ্যাসিওরেন্স এন্ড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক।

প্রধানমন্ত্রী এদিন বলেন, ” চলতি বছরে দেশ স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন করছে। আমরা যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব, তখন আমাদের দেশ কেমন হবে, তার জন্য আমাদের এখন থেকে সংকল্প করতে হবে।”

এছাড়া মোদি জানিয়েছেন সদ্যসমাপ্ত টোকিও অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ টি স্কুলে যাবেন । পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের নানা বিষয়ে অনুপ্রাণিত করবেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

করোনা সংক্রমণের জেরে গত এক বছরেরও বেশি সময় ধরে যেভাবে শিক্ষাক্ষেত্রে পঠন-পাঠনের ক্ষতি হচ্ছে । স্কুল খোলা সম্ভব হচ্ছে না, সে ক্ষেত্রে আগামী দিনগুলিতে অডিয়ো বুক এবং টকিং বুক শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত শিক্ষাবিদদের। এছাড়া সাংকেতিক ভাষাকেও এখন দেশে পাঠক্রমের সঙ্গে করা হয়েছে। এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে নরেন্দ্র মোদি টকিং বুক এবং অডিও বুক ব্যবহারের উপরে জোর দিয়েছেন

advt 19

 

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...