Saturday, April 4, 2026

দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন আয়েশা ও শিখর ধাওয়ান  

Date:

Share post:

আলাপের শুরু সোশ্যাল মিডিয়ায়। একে অপরকে দেখে ভালো লেগেছিল। সালটা ২০০৯। সেই শুরু সম্পর্কের। বিয়ে হয় আরও তিন বছর পর, ২০১২ সালে। ৯ বছরের সংসার জীবনে হঠাৎই ছন্দপতন। আচমকা ডিভোর্সের কথা ঘোষণা করলেন শিখর পত্নী আয়েশা।

দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন আয়েশা মুখোপাধ্যায় এবং শিখর ধাওয়ান। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ আবেগপ্রবণ বার্তা পোস্ট করে ধাওয়ানের সঙ্গে নিজের ডিভোর্সের কথা জানান আয়েশা। ধাওয়ান ও আয়েশার জোরাভর নামে একটি ছেলে রয়েছে।
অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে আয়েশার বিয়ে হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তাঁর সঙ্গে বিচ্ছেদের পরেই ধাওয়ানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আয়েশা। আগের পক্ষের দুই মেয়েকেই ধাওয়ান নিজের কন্যা হিসেবে স্বীকৃতি দেন। আয়েসা ইন্সটাগ্রামে লেখেন, দ্বিতীয়বার ডির্ভোসী না হওয়া পর্যন্ত ভাবতাম, ডিভোর্স একটা নোংরা শব্দ।
ইন্সটাগ্রাম পোস্ট ছাড়া আয়েশা এবং শিখর ডিভোর্সের বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি কিংবা বিবৃতি দেননি।

আয়েশা এবং শিখর একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন বলেও খবর ছড়িয়েছিল। আয়েশা তাঁর ফিড থেকে শিখরের সব ছবিও মুছে দিয়েছিলেন।

 

advt 19

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...