Sunday, April 5, 2026

‘অভিভাবক হওয়ার শখ হলে বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান’, ধনকড়কে কড়া জবাব কুণালের

Date:

Share post:

বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি টুইট করে লেখেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা থামছেই না। বুধবার সকালে সকালে সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির প্রসঙ্গ তুলে রাজ্যপাল বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে তার খুব চিন্তার বিষয় বলেই মনে হচ্ছে। নিজের টুইটে আবার পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

ধনকড়ের এই আচরণ ভোটের আগে ও পরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছেই বিরক্তির কারণ হয়ে উঠেছিল। বার বার তিনি বিজেপির প্রতি নিজের দুর্বলতা আচরণের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এখনও করছেন। এ নিয়ে প্রতিবাদ করেছেন বিরোধীরা। রাজ্যপাল হিসেবে যেখানে তার নিরপেক্ষ থাকার কথা সেখানে তার এহেন আচরণ সকলের ক্ষোভের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তার টুইটের পরেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইট করে ভবানীপুর কেন্দ্রে ভোটে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন তার এই টুইট বিপ্লব মানুষ আর ভাল চোখে নিচ্ছে না। কুণাল ঘোষ এদিন আরো লেখেন, “টুইটে কুৎসার ফাঁপা বীরত্ব কত দেখাবেন?
বিজেপির অভিভাবক হওয়ার যদি এত শখ, বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান। সকাল থেকে এই আবর্জনার মত টুইটগুলোকে বাংলার মানুষ কীভাবে দেখেন, বুঝে যাবেন।”

তবে আপাতত কুণাল ঘোষের টুইটের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কোন প্রতিক্রিয়া দিতে দেখা দেখা যায়নি।

advt 19

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...