Friday, June 26, 2026

বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

Date:

Share post:

বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ৩ পড়ুয়াকে আগামীকাল থেকেই ক্লাসে যোগদানের নির্দেশ।

আরও পড়ুন – বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেই এবার হবে পিসিআর টেস্ট
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এদিন এই ঘটনার রায়ে জানিয়েছেন, ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ পড়ুয়াকে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যত লঘু পাপে গুরু দন্ডের সমান। তাঁরা এমন কোনও অপরাধ করেননি যে তাঁদের এই শাস্তি দিতে হবে। বহিষ্কার প্নেক বড় শাস্তি। তাই বহিষ্কারের এই সিদ্ধান্তের ওপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। উপাচার্য যদি নিজেকে আইনের উর্ধ্বে ভাবেন তাহলে তাঁকে আদালতই উচিত শিক্ষা দেবে। তবে পড়ুয়াদেরও বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করতে হবে। আগামিকাল থেকেই বহিষ্কৃত ৩ পড়ুয়া সব ক্লাসে যোগ দিতে পারবে। অধ্যাপকদের মধ্যেও যারা সাসপেন্ড বা বহিষ্কার হয়েছেন তাঁরাও সুবিচারের জন্য আদালতে আবেদন করতে পারবেন। আদালত আশা করছে আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনও রকম বিক্ষোভ হবে না এবং অধ্যাপক এবং ছাত্ররা এ বিষয়ে আদালতের নির্দেশ মেনে চলবেন।

বিতর্কিত মন্তব্য ছাড়াও উপাচার্যের কাজকর্মের প্রতিবাদ করায় ১২ জন অধ্যাপক-অধ্যাপিকাকে আগেই সাসপেন্ড করেছিল বিশ্বভারতী। এছাড়াও অর্থনীতি এবং সংগীত বিভাগের মোট ৩ জন পড়ুয়াকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়। পরবর্তীতে সাসপেনশনের মেয়াদ বাড়ানো হয়। সম্প্রতি তিন পড়ুয়াকে ৩ বছরের জন্য বহিষ্কার করে কর্তৃপক্ষ।

এর পর ২৭ অগস্ট থেকে বিক্ষোভে বসেছেন বিশ্বভারতীর পড়ুয়া থেকে অধ্যাপক, শিক্ষাকর্মীদের একাংশ। ছাত্রছাত্রীদের অভিযোগ দাবি না মানা পর্যন্ত প্রত্যাহার করা হবে না এই কর্মসূচি। বিতর্ক এতই চরমে ওঠে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে মামলা করা হয় হাইকোর্টে। বুধবার সেই মামলার  রায় দিল আদালত।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...