Sunday, March 15, 2026

কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে অধিকারী পরিবারকে তুলোধনা কুণালের

Date:

Share post:

গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বুধবার কাঁথি শহরে পা রেখেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও তাঁর পিতা সাংসদ শিশির অধিকারীকে একহাত নিলেন কুণাল। শিশির অধিকারীকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, “মাথা মাথায় থাকে, আর মেরুদন্ড পিঠে। যাদের সেটা থাকে না তারা কোন দলে আছে ভাবতে একমাস সময় নেয়।”

এদিন সন্ধ্যায় কাঁথির ওই অনুষ্ঠান থেকে বিজেপিকে নকল হিন্দু বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, “রাজ্য সরকার পুজো কমিটি গুলোকে ৫০ হাজার টাকা করে দিচ্ছে। তবে যারা নকল হিন্দু সেজেছে তারা এর বিরোধিতা করছে। যারা সত্যি সত্যি হিন্দু তাদের আমি প্রণাম করি। যারা নকল হিন্দু তাদের মানুষ ইতিমধ্যেই জবাব দিয়ে দিয়েছে।” এ পরই শুভেন্দুর পরিবারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “ঘরের অন্দরে যখন সব ক্ষমতা ছিল তখন মনে হয়নি ক্ষমতা ভাগ করে দিই। এখন জ্ঞান দেওয়া হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে? শিশিরবাবু আপনি আমার চেয়ে বয়সে বড়, আমার চেয়ে শিক্ষিত, কিন্তু আমাকে ঘরে লুকিয়ে থাকতে হয় না ছেলের জন্য।” পাশাপাশি শুভেন্দুর ভাই দিব্যেন্দুকে উদ্দেশ্য করে বলেন, ‘ভুল পথে একজনের সঙ্গে চলছ। ওসব ছেড়ে তৃণমূল নেতা সুপ্রকাশের পাশে এসে দাঁড়াও।’

আরও পড়ুন:নিজের ক্ষেত্রেও দলের নীতি মেনে “এক ব্যাক্তি এক পদ” চেয়েছিলেন মমতা

এরপর সরাসরি শুভেন্দু অধিকারীকে তোপ দেগে কুণাল ঘোষ বলেন, “ও যত ওদিকে থাকবে ওদিক থেকে একটা একটা করে এদিকে আসবে। ফলে ও ওখানে থাক। এদিন শুভেন্দুকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। ওকে বলা হয়েছে, আর একজন বিধায়কও যদি দল ছেড়ে যায় তাহলে পরিষদীয় দলনেতার পদ থেকে তাড়িয়ে দেওয়া হবে শুভেন্দুকে।”

advt 19

 

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...