Sunday, April 5, 2026

ফের প্রতিহিংসামূলক রাজনীতি! আইকোর মামলায় নোটিশ পার্থকে

Date:

Share post:

ফের প্রতিহিংসামূলক রাজনীতি! এবার কেন্দ্রীয় এজেন্সির নিশানায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আইকোর (Icore) মামলায় আবার তাঁকে নোটিশ পাঠিয়েছে সিবিআই (Cbi)। সূত্রের খবর, ১৩ সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায়কে সিজিও (Cgo) কমপ্লেক্সে তলব করা হয়েছে।

জাতীয় রাজনীতিতে যতই প্রভাব বিস্তার করছে তৃণমূল, ততই তাদের একের পর এক নেতৃত্বকে এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টা করছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, প্রতিহিংসামূলক রাজনীতিতে নেমেছে গেরুয়া শিবির। বাংলায় তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে তৃণমূল। বিজেপিশাসিত ত্রিপুরাতেও জোড়া ফুলের সংগঠন মজবুত হচ্ছে। দিল্লি গিয়ে অবিজেপি দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসার কাজ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তারপর থেকেই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:করোনা সামলাতে রাজ্যের ৭৯টি হাসপাতালে হাইব্রিড সিসিইউ চালু করছে রাজ্য সরকার

 

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...