Friday, June 26, 2026

করোনা সামলাতে রাজ্যের ৭৯টি হাসপাতালে হাইব্রিড সিসিইউ চালু করছে রাজ্য সরকার

Date:

Share post:

ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে তৃতীয় ঢেউ(third wave)। সেদিকে খেয়াল রেখেই বারবার দেশের সমস্ত রাজ্যকে সতর্ক বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Central health ministry)। এই পরিস্থিতিতে এবার বাড়তি সর্তকতা দেখালো পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার(TMC government)। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে রাজ্যের ৭৯টি মাঝারি ও বড় সরকারি হাসপাতালে হাইব্রিড সিসিইউ(hybrid ccu) চালু করছে রাজ্য সরকার।

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মিশন শাখা এক নির্দেশিকায় সমস্ত রাজ্য সরকার গুলিকে জানায় জেলা, মহকুমা ও মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে সিসিইউ বেডের সংখ্যা বাড়ানোর জন্য। সেই লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নামছে রাজ্য সরকার। তৃতীয় ঢেউ সামাল দিতে রাজ্যের মহকুমা সুপার স্পেশালিটি, জেলা এবং মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ানো হবে এই বেডের সংখ্যা। একেকটি হাইব্রিড সিসিইউ’তে আটটি করে সজ্জা এবং ১৮টি এইচডিইউ শয্যা থাকবে। কেন্দ্রের নির্দেশনামা মেনে এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পর চলতি মাসের ১২ তারিখের মধ্যে এর পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে কেন্দ্রকে।

আরও পড়ুন:প্রয়াত অরুণা ভাটিয়া, সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানালেন অক্ষয় কুমার

পাশাপাশি রাজ্যের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল বেলেঘাটা আইডি করোনা রোগীদের জন্য সিসিইউ বেড়ে হচ্ছে ৬৮। বর্তমানে ৩৩ শয্যার কোভিড সিসি‌ইউ রয়েছে। একটি বেসরকারি আইটি সংস্থা তাদের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পখাতে ২৫টি শয্যা দান করছে। হাসপাতাল বাড়াচ্ছে আরও ১০টি শয্যা। শীঘ্রই এই শয্যাগুলি ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন আইডি’র সুপার ডাঃ আশিস মান্না।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...