Wednesday, June 17, 2026

মহামারির আবহে আইসিএসই ও আইএসসি পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে, সূচি প্রকাশ

Date:

Share post:

করোনা আবহে বাতিল হয়েছে সিবিএসই, আইসিএসই ও আইএসসি-র পরীক্ষা। হয়নি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক।নম্বরের বিশেষ ফর্মুলার ওপর ভিত্তি করে হয়েছে মূল্যায়ন। কিন্তু ক্লাস কবে থেকে শুরু হবে তা এখনও অনিশ্চিত। এই প্রেক্ষিতে এবার সিবিএসই-র পথে হেঁটেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস ( সিআইএসসিই)। বছরে দুটি বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসসিই।

করোনা অতিমারির কথা মাথায় রেখে আইসিএসই ও আইএসসি পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হবে বলে আগেই জানিয়েছিল সিআইএসসিই। এবার দুটি পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল সিআইএসসিই। আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর থেকে। শেষ হবে ৬ ডিসেম্বর ২০২১।
অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর থেকে। শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১। আইএসসি পরীক্ষা নেওয়া হবে দেড়ঘণ্টা। তবে, আইসিএসই-র অঙ্ক, হিন্দি, ইলেকটিভ বিষয় ও দ্বিতীয় ভাষায় দেড়ঘণ্টা সময় দেওয়া হলেও বাকি পরীক্ষাগুলিতে ১ ঘণ্টা সময় ধার্য করা হয়। আইসিএসই পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে।

 

advt 19

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...