Wednesday, May 27, 2026

ব্রাজিলে নয়া গবেষণা! সাপের বিষ থেকে করোনা রোধে ওষুধ?

Date:

Share post:

সাপের বিষ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। কিন্তু করোনা চিকিৎসা? এও নাকি সম্ভব! ব্রাজিলের সাম্প্রতিক গবেষণা এমন কথাই বলছে।

ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষা বলছে, সাপের বিষে রয়েছে বিশেষ উপাদান, যা প্রাণী কোষে করোনার সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। আন্তর্জাতিক জার্নাল মলিকিউলে প্রকাশিত হয় ওই গবেষণাপত্র। সেখান থেকে জানা গিয়েছে, সাপের বিষ থেকে পাওয়া ওই উপাদান প্রাণীদেহে করোনা ভাইরাসের বিস্তার ৭৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধে সক্ষম। প্রাথমিকভাবে বানরের কোষে এই বিষের প্রয়োগ করেন গবেষকরা। সেই ফলাফল এই কথাই বলছে।

ব্রাজিলের যে সাপের বিষ থেকে এই করোনা রোধকারী ওষুধ তৈরির চেষ্টা চলছে, সেটির নাম জারারাকুসু পিট ভাইপার। মারাত্মক বিষধর এই সাপের একটি অণু-উপাদান করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনকে অকেজো করতে পারছে বলে দাবি করছেন গবেষকরা।

এই গবেষণা প্রকল্পের প্রধান রাফায়েল গুইডো জানিয়েছেন, করোনা ভাইরাসের ভিতরে এক প্রকার এনজাইমের প্রভাবেই এত দ্রুত বংশবিস্তার করতে পারে এটি। গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসকে রোধ করতে সক্ষম হয়েছে জারারাকুসুর বিষে থাকা অ্যামিনো অ্যাসিডের একটি শৃঙ্খল। এই শৃঙ্খল করোনা ভাইরাসে থাকা এক ধরনের এনজাইমের সঙ্গে নিজেকে জুড়ে দেয়। ওই এনজাইমের নাম পিএল প্রো। প্রাণীকোষের ভিতর করোনা ভাইরাসকে সংখ্যায় বাড়তে সাহায্য করে এই এনজাইমই। অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল একে অকেজো করতে পারে।

এদিকে, জারারাকুসু পিট ভাইপারের বিষ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হওয়ার পর ব্রাজিলের পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অনেকেই হয়তো এবার সাপের বিষ সংগ্রহে নামবে। কিন্তু বিষয়টা এমন নয়।

তবে গবেষকরা বলছেন, এখনও অনেক কাজ বাকি রয়েছে। জারারাকুসু বিষের ওই বিশেষ অণু উপাদান কতটা পরিমাণে কীভাবে দেওয়া হতে পারে, কতটা প্রয়োগ করলে শরীরের ক্ষতি হবে না, সেগুলো নিয়ে কাজ হচ্ছে। পাশাপাশি তাঁরা এও জানার চেষ্টা করছেন যে, করোনা ভাইরাস শরীরে প্রবেশ করার পর তাকে রোধ করতে যদি এটি সক্ষম হয়, করোনার প্রবেশও কি এটি আটকাতে পারবে? এর উত্তর পেলে তবেই তা মানবদেহে প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- দুর্গাপুজোর অনুদান ঘোষণায় নির্বাচনী বিধিভঙ্গ হয়নি, কমিশনকে চিঠি দিয়ে জানালেন স্বরাষ্ট্রসচিব

advt 19

 

Related articles

পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু! হতবাক টলিউড

চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta) রহস্যমৃত্যু। বুধবার দুপুরে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি।...

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...