Wednesday, June 24, 2026

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: প্রেসিডেন্সি জেলে ইডির টানা জেরার মুখে দেবাঞ্জন

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের ( Fake Vaccine Case) তদন্তে সম্প্রতি কসবায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (kingpin debanjan deb) বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি (enforcement directororate officer)। সেখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য বাজেয়াপ্ত করেন ইভি অফিসাররা। সেই সব তথ্য-প্রমাণ হাতে নিয়ে দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) জেরা করল ইডি। টানা ৪ ঘন্টা প্রেসিডেন্সি জেলে দেবাঞ্জন দেবকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা অফিসাররা। সম্প্রতি ইডি অফিসাররা দেবাঞ্জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার অনুমতি চেয়েছিলেন। বিশেষ ইডি আদালত দেবাঞ্জনকে জেলে গিয়ে জেরার অনুমতি দেয়। সেই অনুমতি নিয়ে জেরা

করে ইডি অফিসাররা ।

ইডি সূত্রে খবর, ফের জেরা করা হবে দেবাঞ্জনকে। এরপর ভ্যাকসিন মামলায় অন্য ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

 

গত ২৬ অগাস্ট ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ। তারপর আলিপুর আদালতে এক হাজার পাতার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব-সহ মোট সাতজনের নাম রয়েছে চার্জশিটে। খুনের চেষ্টা, ষড়যন্ত্র, সম্মিলিত প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে দেবাঞ্জন দেব-সহ বাকিদের বিরুদ্ধে। চার্জশিটে নাম রয়েছে দেবাঞ্জন দেব, রবীন শিকদার, সুশান্ত দাস, শরৎ পাত্র, অরবিন্দ বৈদ্য, অশোককুমার রায়, কাঞ্চন দেব ও শান্তনু মান্নার। ১৩০ জন সাক্ষী রয়েছেন এই মামলায়

advt 19

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...