Wednesday, June 24, 2026

হোমগার্ডকে চড় মারায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা পুলিশের

Date:

Share post:

কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মীর মৃতদেহ হস্তান্তর নিয়ে এক হোমগার্ডকে চড় মারার ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করলো পুলিশ। এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন উল্টোডাঙা থানার হোমগার্ড জিতেন্দ্র শর্মা। অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার এনআরএস হাসপাতালের অটোপ্সি বিভাগের সামনে তাঁকে চড় মারেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। করোনা বিধি মেনে ওই হোমগার্ড তখন ভিড় সরানোর চেষ্টা করছিলেন৷ সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই বিজেপি নেতার বিরুদ্ধে হোমগার্ডকে মারধর, সরকারি কাজে বাধাদান-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ওদিকে আক্রান্ত হোমগার্ড এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:দুয়ারে সরকারের শিবিরে ৩ কোটি মানুষ, প্রকল্পের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী, টুইটে অভিনন্দন

advt 19

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...