Tuesday, June 23, 2026

বিজেপির কুৎসা সত্বেও শীর্ষ তালিকায় জে এন ইউ, জামিয়া মিলিয়া, টুইটে ব্যঙ্গ জহরের

Date:

Share post:

বিজেপির লাগাতার কুৎসা ও আক্রমণ সত্বেও ২০২১ এনআইআরএফ ( National Institutional Ranking Framework ) এর তালিকায় ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থানে রয়ে গেল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (jawaharlal university)। আর ষষ্ঠ স্থানে উঠে এলো জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় (jamia milia university) । তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sarcar, mp rajyasabha) বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশের পরে টুইট করে বলেছেন বিজেপি বছরভর জেএনইউ এবং জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় , এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে লাগাতার আক্রমণ করে গিয়েছে। কুৎসা করে গিয়েছে এই প্রতিষ্ঠান দুটির শিক্ষক এবং শিক্ষার্থীদের নামে। তার পরেও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এনআইআরএফ উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ শীর্ষ বাছাই তালিকা রাখল এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম। জহর সরকার তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন জেএনইউ এবং জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি কার্যত বিজেপি সরকার এবং নেতৃবৃন্দের গালে দু দুটি চপেটাঘাতের সমান।

 

 

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...