Thursday, June 25, 2026

পূর্ব ভারতের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান পেল জেআইএস গ্রুপ ইডুকেশনাল ইনিসিয়েটিভস

Date:

Share post:

পশ্চিমবঙ্গের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান JIS Group Educational Initiatives। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই প্রতিষ্ঠানটিকে চলতি বছরে ভারতের ২০তম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা দিয়েছেন। এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক চলতি বছরে এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে চতুর্থ স্থানাধিকারী হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন: চিনকে টেক্কা দিতে এ বার তৈরি ভারতের নৌসেনার ক্ষেপণাস্ত্র ‘আইএনএস ধ্রুব’

এই অসাধারাণ কৃতিত্বের জন্য ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর তারানজিৎ সিং ইনস্টিটিউটের সকল কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন, এই অসাধারণ সাফল্য আমাদের ইনস্টিটিউটের শ্রেষ্ঠত্বের পাশাপাশি শিক্ষা পদ্ধতি ও শিক্ষণের শ্রেষ্ঠত্বকেই প্রমাণ করে।

JIS-গ্রুপের সোদপুর ক্যাম্পাসে অবস্থিত গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি (জিএনআইটি) চলতি বছরে প্রথমবারের মতো এনআইআরএফ(NIF)র‍্যাঙ্কিং-এ খ্যাতি অর্জন করেছে। অন্যদিকে নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজি(NIT, গুরুনাঙ্ক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড টেকনোলজি(GNIPTS) এবং জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (JISSE) প্রতিবছরের ন্যায় এবছরও এনআইআরএফ ( NIF)-এর র‍্যাঙ্কিং-এর ধারাবাহিকতা বজায় রেখেছে এবং তাদের নিজস্ব ঐতিহ্য বজায় রেখেছে।

প্রসঙ্গত, JIS Group Educational Initiatives পূর্ব ভারতের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে তাদের মোট ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে ১৪০টি কোর্স এবং ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের অধীনে রয়েছেন।   JIS গ্রুপ শিক্ষার্থীদের পঠনপাঠনের সঙ্গে সঙ্গে তাদের বিশ্বমানের পেশাদার ও বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়ে নিজস্ব কোর্সে পঠন-পাঠন সম্প্রসারণ করছে। পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ল্যাবরেটরি স্থাপন,বিভিন্ন কেন্দ্র ও বিভাগ গঠন করা, প্রশিক্ষণের উপর জোর দেওয়া ক্যাম্পাস ইন্টারভিউয়ের উপর জোর দেওয়া ইত্যাদি নানান পদক্ষেপ নিয়েছে।

a

advt 19

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...