Thursday, June 25, 2026

আফগানিস্তান ও কাশ্মীরের পরিস্থিতি একই, মোদি সরকারকে কটাক্ষ ওমর ফারুকের

Date:

Share post:

মোদি সরকারকে ফের কটাক্ষ হুরিয়ত কনফারেন্সের নেতা মিরওয়াইজ ওমর ফারুকের। এক বিবৃতিতে ওমর বলেন, আফগানিস্তানের মতই একই পরিস্থিতি কাশ্মীরের। এ রাজ্যের মানুষও দীর্ঘদিন ধরে এক অস্থিতিশীল অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। আফগানিস্তানে মানুষও দীর্ঘদিন ধরে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এই অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে মুক্তি পেতে আফগান জনগণকে অনেক মূল্য চোকাত হয়েছে। আশা করা যায়, এবার তারা শান্তি পাবে। নিজেরাই নিজেদের ভবিষ্যত গড়ে তুলবে।

ফারুক আরও বলেন, বিদেশি শাসকের আমলে আফগানিস্তানের মানুষের কোনও স্বাধীনতা ছিল না। কাশ্মীরের মানুষেরও কোনও স্বাধীনতা নেই। তাদের যে বিশেষ মর্যাদা ছিল সেটুকু কেড়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কাশ্মীরের মানুষকেও লড়াই করেই নিজেদের অধিকার আদায় করতে হবে।

আরও পড়ুন-দিল্লির চাণক্যপুরীতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ আফগানিস্তানিদের

আফগানিস্তান প্রসঙ্গে ফারুক আরও বলেন, তিনি আশা করছেন তালিবান সকলকে নিয়েই সরকার তৈরি করবে। সেই সরকারের আফগান নাগরিকদের মধ্যে কোন বৈষম্য করা হবে না। কারণ সকলেই জানেন, ইসলামে খুব স্পষ্ট করেই সাম্য, আর্থিক সততা, ধর্মীয় সহনশীলতার কথা বলা আছে। ইসলামি মূল্যবোধকে তালিবান অবশ্যই সম্মান দেবে বলে আমরা মনে করি। পাশাপাশি তারা আন্তর্জাতিক রীতিনীতির প্রতিও শ্রদ্ধা রাখবে। উল্লেখ্য, এর আগে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লা তালিবানকে কার্যত সমর্থন করেন।

advt 19

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...