Friday, June 26, 2026

ত্রিপুরায় সিপিএমের পার্টি অফিসে বিজেপির হামলা: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি ইয়েচুরির

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে সংবাদমাধ্যমের ওপর ন্যক্কারজনক হামলা ও সিপিএমের(CPM) একের পর এক পার্টি অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় নিন্দায় মুখর গোটা দেশ। বিজেপির এই হিংসাত্মক আক্রমণের প্রতিবাদ এবং এই ঘটনায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) হস্তক্ষেপের দাবি জানিয়ে মোদিকে চিঠি দিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি(Sitaram yechury Tripura)। মোদিকে লেখা চিঠিতে বিজেপির এই হামলার বিশদে ব্যাখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে গোটা ঘটনায় প্রশাসন কার্যত নিশ্চুপ। কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি দোষীদের বিরুদ্ধে। এমনকি সেদিন ঘটনার সময় পুলিশ, সিআরপিএফ উপস্থিত থাকলেও তারা সবকিছু দেখেও সম্পূর্ণ নীরব ছিল।

ত্রিপুরাতে শাসক দল বিজেপির এমন নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার বিস্তারিত তথ্য দিয়েছেন সীতারাম ইয়েচুরি। চিঠিতে তিনি লিখেছেন, “রাজ্যের একাধিক জায়গায় সিপিএমের পার্টি অফিসে হামলা চালানোর পাশাপাশি সবচেয়ে নির্মম হামলা হয়েছিল আগরতলায় রাজ্য কমিটির অফিসে। তারা অফিসের নিচের তলা ও প্রথম তলায় ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং ত্রিপুরার জনগণের শ্রদ্ধেয় নেতা দশরথ দেব -এর মূর্তি ভাঙা হয়।” চিঠিতে তিনি আরো জানিয়েছেন, এই ধরনের হামলাতে এটা স্পষ্ট যে রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ। এবং পরিকল্পিত ভাবেই বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনের সাংবিধানিক অধিকারকে ব্যর্থ করতে পরিকল্পিত হিংসাত্মক হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুন:গোটা মহিলা ব্রিগেডকে ভাবানীপুরে নামাচ্ছে বিজেপি, অভিমান ভেঙে ফিরছেন বাবুল!

মোদিকে পাঠানো চিঠিতে রীতিমতো অভিযোগ তুলে ইয়েচুরি আরও লেখেন, “সন্ত্রাস দমন ও অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের যোগসাজস না থাকলেও তাদের ব্যর্থতা কেন্দ্রীয় সরকার দ্বারা সাংবিধানিক নিয়মকানুন প্রয়োগ করাকে অনিবার্য করে তুলেছে।”

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...